বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

BREB Job Circular 2026: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ০১ টি পদে মোট ১৪৬০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ চাকরির খবর বিস্তারিত দেওয়া হল।
Bangladesh Rural Electrification Board Job Circular 2026
পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার
পদসংখ্যা: ১৪৬০ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
বেতন: ১৪,৭০০/- টাকা।
আবেদন শুরুর সময়: ০৭ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে শুরু হবে।
আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টায় শেষ হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ুন:

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) শিক্ষানবিশ লাইনম্যান পদে মোট ১০৩৫ জনকে নিয়োগ দেবে। এই চাকরিতে সকল জেলার আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান
পদসংখ্যা: ১০৩৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান পাশ।
বেতন: ১৬,৬০০/- টাকা।
শিক্ষানবিশ লাইনম্যান পদের শারীরিক যোগ্যতা:
- অবশ্যই সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে । কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় উঠা-নামায় সক্ষমতা থাকতে হবে।
- অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক
প্রবণতা থাকতে হবে। - কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে।
- অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে।
- ৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার এ বিরতিহীনভাবে পর পর ন্যূনতম ৫ (পাঁচ) বার বুক পর্যন্ত উঠা-নামায় সক্ষম হতে হবে।
- বিদ্যালয়ে শরীর চর্চা বিষয়ক ক্রীড়া কর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময়, তারিখ ও আবেদনপত্রসহ উপস্থিতির স্থানঃ ১৯ মে ২০২৬ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় আবেদনকারী তার নিজ জেলার (নিয়োগ বিজ্ঞপ্তিতে পার্শ্বে বর্ণিত) পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ও চাহিত কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হবে।







