পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তর এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পাট অধিদপ্তর ০৮ টি পদে মোট ৪৪ জনকে এই চাকরিতে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ চাকরির খবর (DG Jute Job circular) বিস্তারিত দেওয়া হল।
পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/- টাকা।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
পদের নাম: হিসাব সহকারী (উচ্চতর স্কেল)
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
পদের নাম: হিসাব সহকারী (নিম্নতর স্কেল)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাশ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৯ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ; এবং Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।








